'প্রেম করবো কিভাবে, সব নায়ক তো বিবাহিত'
ছবি : সংগৃহীত
০৮:১৮ পিএম | ২১ এপ্রিল, ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। প্রশ্নোত্তর পর্বে এক পর্যায়ে সঞ্চাচক তাকে প্রশ্ন করেন, "প্রেম নিয়ে আপনার ধারণা কী? কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো?"
জবাবে একগাল হেসে দীঘি বলেন, “প্রেম করবো কিভাবে, সব নায়ক তো বিবাহিত!” তার এমন সহজ স্বীকারোক্তিতে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।
এসময় অভিনেত্রী বলেন, “আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশিরভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন-আ-রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সাথেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি।”
দীঘি জানান, “আমি সবসময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে।”
উল্লেখ্য, প্রার্থনা ফারদিন দীঘির শোবিজে আত্মপ্রকাশ ঘটেছিল শিশু শিল্পী হিসেবে। তবে বর্তমানে তিনি পুরোদমে নায়িকা হিসেবে কাজ করছেন। তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্বও তাকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।
এফপি/টিএ