© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সংরক্ষিত আসন নারীদের জন্য অমর্যাদাকর’

শেয়ার করুন:
‘সংরক্ষিত আসন নারীদের জন্য অমর্যাদাকর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ২১ এপ্রিল, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জাতীয় সংসদের সংরক্ষিত আসনকে নারীদের জন্য অমর্যাদারকর মন্তব্য করে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনাসভায় এ কথা বলেন তারা।

জুলাই অভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতে নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য নিজেদের লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে এনসিপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের বড় ভূমিকা ছিল। বিপুলসংখ্যক নারী রাজপথে নেমে এসেছিলেন।

এর আগের আন্দোলনগুলোতেও নারীদের বিশাল অবদান ছিল। কিন্তু নারীদের সেই অর্থে মূল্যায়ন কখনো হয়নি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমাসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।

নারীদের জুলাই অভ্যুত্থানের মতো সব বাধা উপেক্ষা করে রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের নারী নেত্রী এবং সমর্থকদের সেই সুযোগ করে দিতে পারেনি, অথচ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এনসিপি দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে সঠিক মূল্যায়ন করে তাদের মেধা, যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে দেবে। 

এসএম/টিএ

মন্তব্য করুন