© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিবির অভিযানে কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

শেয়ার করুন:
ডিবির অভিযানে কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ২২ এপ্রিল, ২০২৫

<div><div>কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার ...

কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর মডেল থানায় দায়ের করা একটি সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নুরে আলম সিদ্দিকী হক রাজবাড়ী-২ আসনের একজন রাজনৈতিক নেতা। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে।



এসএস/টিএ

মন্তব্য করুন