পহেলগাঁও হত্যাকাণ্ডে নির্ধারিত সময়ের আগেই সৌদি আরব থেকে ফিরছেন মোদী
ছবি : সংগৃহীত
০৬:১১ এএম | ২৩ এপ্রিল, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">পহেলগাঁওয়ে জঙ্গিহানায় জেরে সৌদি আরব সফর মুলতুবি করে ভার
পহেলগাঁওয়ে জঙ্গিহানায় জেরে সৌদি আরব সফর মুলতুবি করে ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরতে গিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকালেই দু’দিনের সফরে সৌদি আরবের জেড্ডা শহরের উদ্দেশে রওনা দিয়েছিলেন মোদী। সৌদির প্রধানমন্ত্রী তথা সে দেশের যুবরাজ সলমনের আমন্ত্রণেই সে দেশে তৃতীয় বার সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবর এলোমেলো করে দেয় সফরসূচি।
সৌদি থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদী। পাশাপাশি, শুরু হয়ে যায় সৌদি সফর কাটছাঁটের সরকারি প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক বসেন শাহ। কারণ, কেন্দ্রাশাসিত অঞ্চল জম্মুও কাশ্মীরের পুলিশ শাহের মন্ত্রকেরই নিয়ন্ত্রণে। সৌদি থেকেই মোদী এক্সে লেখেন, ‘‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গিহানার তীব্র নিন্দা করছি।
যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব রকমের সাহায্য করা হবে।’’ তার পরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিদের। তাঁর কথায়, ‘‘এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে, তাদের রেয়াৎ করা হবে না! তাঁদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পণ দৃঢ়। এটা আরও কঠিন হবে।’’
এমআর/টিএ