© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছি: ট্রাম্প

শেয়ার করুন:
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছি: ট্রাম্প

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ এএম | ২৩ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর

ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটক অধ্যুষিত পহেলগামে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার তার নিজের মালিকানাধীন সোশাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি শোক প্রকাশের পাশাপাশি ভারতের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “কাশ্মীর থেকে চরম বিরক্তিকর খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে।”

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করে সোশাল মিডিয়ায় ঘোষণা দিয়েছে ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। তবে এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

হামলার খবরের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন, যেখানে তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক শুরু করেছেন বলে জানা গেছে।

পহেলগামের বৈসরান উপত্যকায় পাহাড়ের চূড়ায় অবস্থিত তৃণভূমিতে গুলির শব্দ পাওয়ার কথা জানিয়ে স্থানীয়রা জানিয়েছেন, সন্ত্রাসীরা ঘন বন থেকে বেরিয়ে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পরে সেখানে গিয়ে বেশ কয়েকজনের নিস্তেজ দেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া নারীদের অনেকেই সাহায্যের আবেদন করছিলেন।

এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে দুই দিনের সফরে রয়েছেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফরে এসেছেন।

এমআর/টিএ


মন্তব্য করুন