© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী গুলিবিদ্ধ

শেয়ার করুন:
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী গুলিবিদ্ধ
own-reporter-chattogram
০২:৩৭ পিএম | ০৮ জুন, ২০১৯

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পশ্চিম খুলশী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ওই ছিনতাইকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে পশ্চিম খুলশী জালালাবাদ নীলাচল হাউজিং সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পশ্চিম খুলশী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ওই ছিনতাইকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোররাতে পশ্চিম খুলশী জালালাবাদ নীলাচল হাউজিং সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

আটক তিন ছিনতাইকারী হলেন- মো. রুবেল (২২), মো. জাহিদ (১৮) ও শান্ত (১৭)। এদের মধ্যে রুবেল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পায়ে গুলিবিদ্ধ হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পু্লিশ সদস্য আহত হয়েছে।

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, নীলাচল হাউজিং সংলগ্ন পাহাড়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রুবেল নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া জাহিদ ও শান্ত নামে আরও দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন