চাঁপাইনবাবগঞ্জে ৫টি ককটেল বিস্ফোরণে আহত ২
ছবি: সংগৃহীত
১০:০২ এএম | ২৩ এপ্রিল, ২০২৫
<div>চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নিমতলায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নিমতলায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কার্তিক চৌধুরীর ছেলে বিদ্যুৎ চৌধুরী এবং বগুড়া সদর উপজেলার গোপাল জামাদারের ছেলে রনি জামাদার।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন যুবক নিমতলা মোড়ে এসে হঠাৎ করে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। পরবর্তী সময়ে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করা হয়।
আহত রনি জামাদার বলেন, রাতে খাবার কেনার জন্য নিমতলার একটি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলাম। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় এবং এতে আমি আহত হয়। কে বা কারা করেছে তা বলতে পারব না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার মাহমুদ বলেন, রাত আনুমানিক ১০টার দিকে দুইজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। কী কারণে কে বা কারা করেছে তা বিস্তারিত পরে জানাতে পারব।
এসএম/টিএ