© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিবি হারুনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি

শেয়ার করুন:
ডিবি হারুনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫

<div><div><div>৫ আগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ডিবি প্

৫ আগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুন-অর-রশিদ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার (২৩ এপ্রিল) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ হারুনের গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে কোন মামলায় হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ সময় হারুন ছাড়াও আরো ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন- অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তার ভাই মাহিন আফরোজ শিঞ্জন, ইঞ্জিনিয়ার মো. আলী, সেঁজুতি, সাব্বির, এডিসি নাজমুল ইসলাম, শুভ্রত দাস, মাইনুল হোসেন ও মোখলেছুর রহমান মিল্টন।

সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী শাওন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপ-পরিদর্শক শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এসএম/টিএ

মন্তব্য করুন