পারভেজ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
০৬:৪৯ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মেহরাজকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার মেহরাজকে গাইবান্ধা থেকে ঢাকায় এনে বনানী থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
আরএ/টিএ