© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তমূলক পোস্ট দেওয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তমূলক পোস্ট দেওয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে অপমানজনক একটি ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ডাসার উপজেলার ভূরঘাটা এলাকা তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মো. দেলোয়ার হোসেন সরদার (৫৫) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানা পুলিশের ওসি এহতেশামুল ইসলাম।

পুলিশ ও গোপন সূত্রে জানা গেছে, সম্প্রতি 'আওয়ামী লীগ মিডিয়া' নামে একটি ফেসবুক পেজ থেকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করা হয়েছে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ দেলোয়ার। বিষয়টি প্রশাসনের নজরে এলে ডাসার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে। ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ারের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরএম/টিএ

মন্তব্য করুন