আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার ৩৭ ব্যাংক হিসাব ফ্রিজ
ছবি: সংগৃহীত
১২:৫৭ এএম | ২৪ এপ্রিল, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা আফতাব ওরফ...
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৩৮ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা রয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে স্বনামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য ০৬ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে যে, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামীয় ৩৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন। তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমআর/টিএ