© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগস্টের আগে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারিনি : বিএনপি নেতা দুলু

শেয়ার করুন:
আগস্টের আগে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারিনি : বিএনপি নেতা দুলু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ এএম | ২৪ এপ্রিল, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রীর অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্টের আগে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নির্যাতনে দীর্ঘ বছর মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তাদের অন্যায়, অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। আমি বেঁচে থাকতে নাটোরে কোনো সন্ত্রাসীদের স্থান হবে না।নাটোর স্টেডিয়াম আমরাই নির্মাণ করেছিলাম। কানাইখালী মিনি স্টোডিয়ামের কাজ হচ্ছে, আমার ইচ্ছা এ মাঠে উন্নতমানের স্টেডিয়াম করার। আপনারা চাইলে তা করব।

বুধবার (২৩ এপ্রিল) রাতে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন। এ ছাড়াও সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতিকুর রহমান তালুকদার, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ মেলায় প্রায় শতাধিক কুটির শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসেছে।  

এমআর/টিএ

মন্তব্য করুন