© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিটি খাতের দুর্নীতিতে টাস্কফোর্স গঠন, আসছে শ্বেতপত্র

শেয়ার করুন:
আইসিটি খাতের দুর্নীতিতে টাস্কফোর্স গঠন,  আসছে শ্বেতপত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ২৪ এপ্রিল, ২০২৫

<div><div><div><div>আইসিটি খাতের প্রকল্পগুলোতে দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো পর্যালোচন

আইসিটি খাতের প্রকল্পগুলোতে দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো পর্যালোচনায় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, পুরো খাতের দুর্নীতির চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্রও প্রস্তুত করা হবে। এই কার্যক্রমের নেতৃত্বে থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ।

কমিটির সদস্য হিসেবে আছেন প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হোসেন, ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ এবং সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত।

গত ১৭ এপ্রিল টাস্কফোর্স গঠনের এ গেজেট প্রকাশিত হয়।

টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে গেজেটে বলা হয়েছে, আইসিটি খাতে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশের নিমিত্তে বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি বিভাগের বিগত সরকারের সময়ে সম্পাদিত সব ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি, সব অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে এ টাস্কফোর্স।

জানা গেছে, ‘আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্স’ সব প্রতিবেদনের সার সংক্ষেপ এবং বিস্তারিত প্রতিবেদন আগামী ২১ জুন তারিখের মধ্যে দাখিল করবে। টাস্কফোর্সের সদস্যরা বিধি অনুযায়ী সম্মানী বা সিটিং অ্যালাউন্স প্রাপ্ত হবেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ টাস্কফোর্সকে লজিস্টিকস ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেবে। বিভাগের উপ-সচিব মো. আবু নাছের টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টাস্কফোর্স প্রধান প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ একজন বাংলাদেশি উন্নয়ন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করে যুক্তরাজ্যের রিডিং, মালয়েশিয়ায় মোনাশ এবং থাইল্যান্ডের চুলালংকরন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বর্তমানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো হিসাবে নিয়োজিত আছেন। কমিটি সদস্য মুহাম্মদ মুস্তাফা হোসেন একজন সেমিকন্ডাক্টর ও আইওটি বিশেষজ্ঞ। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ২০০৫ সালে পিএইচডি করেন। ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী ফৌজদারি প্রতিরক্ষা, দেওয়ানি মামলা, পাবলিক আইন এবং আন্তর্জাতিক আইনি পরামর্শে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন এবং উচ্চ মূল্যের জালিয়াতির বিচারে বিশেষজ্ঞ। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কাপলান হলবর্ন কলেজ থেকে এলএলবি এবং যুক্তরাজ্যের উলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ দৈনিক ইত্তেফাক এবং দৈনিক বণিক বার্তায় প্রযুক্তি প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের বাংলার পরিকল্পনা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

আরএ/টিএ

মন্তব্য করুন