© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রবিবার ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
রবিবার ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং প...

দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন। ইসহাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। চুক্তির বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।

ওই কর্মকর্তার বরাত দিয়ে বাসস জানিয়েছে, ‘কয়টি চুক্তি সই হবে তা সেটি এখনো নিশ্চিত নয়, তবে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।’বিগত ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে প্রথম সফর। এই সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের সম্পর্কের অচলাবস্থা নিরসনে দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক করার জন্য এই সফরকে কূটনীতিকরা একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখছেন।

এমআর/টিএ


মন্তব্য করুন