© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬১৭ জন

শেয়ার করুন:
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬১৭ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০০ পিএম | ২৪ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ার...

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০২১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার  হয়েছে আরো ৫৯৬ জন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০২১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫৯৬ জন। মোট গ্রেফতার হয়েছে ১৬১৭ জন।

আভিযানিক কার্যক্রমে এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।

মন্তব্য করুন