© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

শেয়ার করুন:
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ২৪ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলো- আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিল দুই এসএসসি পরীক্ষার্থী। কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে ইজিবাইকটি মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়।
 
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমআর/টিএ


মন্তব্য করুন