© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার অবসরে পাঠালো সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে

শেয়ার করুন:
সরকার অবসরে পাঠালো সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ এএম | ২৫ এপ্রিল, ২০২৫

<div><div>সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা ও কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কম...

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা ও কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুজ্জামানকে অবসরে দিয়েছে সরকার।

তিনি অতিরিক্ত কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (২৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে প্রকাশ পায়।

সরকারি আদেশে বলা হয়েছে, মাহমুদুজ্জামান সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করেছেন। জনস্বার্থে তাকে অবসর দেওয়া হয়েছে। এই অবসর সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী কার্যকর এবং তিনি অবসরজনিত সকল সুবিধা পাবেন।

একই দিনে কর আপিল অঞ্চল-১, ঢাকা-এর কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও একই আইনের আওতায় অবসরে পাঠানো হয়েছে।


এসএস

মন্তব্য করুন