© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে ঝুট গুদামে আগুন

শেয়ার করুন:
মিরপুরে ঝুট গুদামে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ এএম | ২৫ এপ্রিল, ২০২৫

<div>রাজধানী ঢাকার মিরপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৫ এপ্রিল)...

রাজধানী ঢাকার মিরপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকে একটি ঝুটের গুদাম থেকে এ আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্তে আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

মন্তব্য করুন