© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ

শেয়ার করুন:
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১২ এএম | ২৬ এপ্রিল, ২০২৫

<div><div>নওগাঁর রাণীনগরে অবৈধভাবে মজুত রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হ

নওগাঁর রাণীনগরে অবৈধভাবে মজুত রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ হাজার ৩১০ কেজি (৭৩২ মণ) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি মার্কেটের দুটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তাগুলোর গায়ে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ লেখা ছিল, যা সরকারি মাল হিসেবে চিহ্নিত।

সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান বলেন, "চালগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল। মালিকদের কাউকে পাওয়া যায়নি। চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, রাণীনগর থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন