© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন:
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির  পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ২৬ এপ্রিল, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-একটি জায়গায় অস্থায়ীভা

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। শনিবার ( ২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্ভাবাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এদিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। 

 আরএম/এনএস  

মন্তব্য করুন