© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার আবহাওয়া আজ দুপুর পর্যন্ত যেমন থাকবে

শেয়ার করুন:
ঢাকার আবহাওয়া আজ দুপুর পর্যন্ত যেমন থাকবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ এএম | ২৭ এপ্রিল, ২০২৫

<div><div style="text-align: justify; ">ঢাকা ও এর আশাপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পার

ঢাকা ও এর আশাপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।

আরএম/এসএন 

মন্তব্য করুন