© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ২৭ এপ্রিল, ২০২৫

<div><div> <div>ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)...

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ওবায়দুল (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বিএসএফ সদস্যদের একটি মরদেহ নিয়ে যেতে দেখা যায়। পরে গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে মরদেহটি ওবায়দুলের।

অন্য একটি সূত্র দাবি করেছে, সীমান্তের ওপার থেকে মাদক নিয়ে ফেরার সময় ওবায়দুলকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে তার মরদেহ নিয়ে যায় তারা।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম  বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’


এসএস/এসএন

মন্তব্য করুন