© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

শেয়ার করুন:
রাজশাহীতে বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ এএম | ২৮ এপ্রিল, ২০২৫

<div><div>রাজশাহীতে একটি দুর্ঘটনায় পুলিশের সাবেক সদস্য ওলিউর রহমান (৭০) মারা গেছে

রাজশাহীতে একটি দুর্ঘটনায় পুলিশের সাবেক সদস্য ওলিউর রহমান (৭০) মারা গেছেন। রোববার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নগরপাড়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে।

নিহত ওলিউর রহমান নগরীর বুলনপুর এলাকার বাসিন্দা ছিলেন। কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ওলিউর রহমান নগরপাড়া থেকে কাশিয়াডাঙ্গার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি গ্রামীণ ট্রাভেলস বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এসএস/এসএন

মন্তব্য করুন