© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেফতার

শেয়ার করুন:
সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদ গ্রেফতার হয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল ও পুলিশ গত রবিবার তাকে রাঙামাটি থেকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এডিসি ইশতিয়াক বেতবুনিয়ায় পুলিশ স্পেশালাইজড ট্রেনিং স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক স্বীকার করেছেন যে তৎকালীন সিটিটিসি প্রধানের সরাসরি নির্দেশে তিনি জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও মুছে ফেলার নির্দেশ এলে তিনি তা পালন করেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন।

প্রসিকিউশনের মতে, ড্রোন ফুটেজ গোপন করা এবং তা মুছে ফেলা গুরুতর অপরাধ।

আরএম টিএ 

মন্তব্য করুন