© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পহেলগাম হামলার পর কাশ্মিরে ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

শেয়ার করুন:
পহেলগাম হামলার পর কাশ্মিরে ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

<div><div>পহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর সরক

পহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর সরকার নিরাপত্তার স্বার্থে ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়, বৈসরান তৃণভূমিতে হামলার ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপত্যকার মোট ৮৭টি পর্যটন গন্তব্যের মধ্যে ৪৮টি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও বাকি গন্তব্যগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বন্ধ হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ইউসমার্গ, তুসমাইডান, দূদপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস ভ্যালি, উলার, রাজপোরা, বাদামওয়ারি, দাচিগাম-ফার্ম অঞ্চলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট।

গত ২২ এপ্রিল পহেলগামে পর্যটক হত্যাকাণ্ড সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এই বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। এর পর থেকেই কাশ্মিরে পর্যটকদের আগমন হ্রাস পায়, শ্রীনগর বিমানবন্দরের ব্যস্ততাও কমে গেছে।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) জম্মু ও কাশ্মির বিধানসভায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করে হামলাটিকে ‘জঘন্য, বর্বর ও কাপুরুষোচিত’ আখ্যা দেওয়া হয়। তারা এটিকে কাশ্মিরের শান্তি ও সংবিধানবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে।


এসএস/টিএ

মন্তব্য করুন