© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে ‘ভুয়া চিকিৎসক’কে এক বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
বরিশালে ‘ভুয়া চিকিৎসক’কে এক বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

<div><div>বরিশালের উজিরপুরে দাখিল পাস রেজাউল করিমকে এমবিবিএস পদবি ব্যবহার করে রো...

বরিশালের উজিরপুরে দাখিল পাস রেজাউল করিমকে এমবিবিএস পদবি ব্যবহার করে রোগী দেখার দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান জানান, অভিযুক্ত ব্যক্তি ভারতের একটি প্রতিষ্ঠানের ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তার এমবিবিএস ডিগ্রি না থাকলেও দীর্ঘদিন ধরে 'মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে' রোগী দেখতেন এবং ওষুধ প্রেসক্রাইব করতেন।

এর আগে, গত ২৭ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উজিরপুর থানার ওসি আব্দুস সালাম জানান, রেজাউল ইসলামকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ক্লিনিকটিতে ভুল চিকিৎসায় রোগী ভোগান্তির অভিযোগও রয়েছে।


এসএস/টিএ

মন্তব্য করুন