© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতে গ্রেফতার, দুপুরে জামিনে মুক্ত শ্রমিক নেতা জাকারিয়া

শেয়ার করুন:
রাতে গ্রেফতার, দুপুরে জামিনে মুক্ত শ্রমিক নেতা জাকারিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

<div><div>সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় শ্

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের আইনবিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদকে গ্রেপ্তারের পর আদালত থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “জাকারিয়ার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।”

নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত-সমালোচিত জাকারিয়ার বিরুদ্ধে রয়েছে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ, শ্রমিকদের উসকে দিয়ে সড়ক অবরোধ, এবং অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ।

দলীয় প্রভাব ব্যবহার করে সিলেটে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


এসএস/টিএ

মন্তব্য করুন