© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি ফেরা হলো না রুহেলের, ভাইয়ের হাতে গেল প্রাণ

শেয়ার করুন:
সৌদি ফেরা হলো না রুহেলের, ভাইয়ের হাতে গেল প্রাণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

<div><div>সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের কাঁচির আঘাতে আহত সৌদি প্রবাসী রুহেল আহ...

সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের কাঁচির আঘাতে আহত সৌদি প্রবাসী রুহেল আহমেদ এহিয়া (২৫) মারা গেছেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার এসআই মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সকালে সালিশ চলাকালীন রুহেলের বড় ভাই জাকারিয়া তাকে কাঁচি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রুহেল আহমেদ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা এবং মৃত হাজী আসিক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে ছিলেন। গত তিন মাস ধরে দেশে ছুটিতে ছিলেন এবং ৪ মে তার ফেরার কথা ছিল।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এসএস/টিএ

মন্তব্য করুন