© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি ভারত’

শেয়ার করুন:
‘পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি ভারত’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ৩০ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহ...

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন। দেশটি অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তানের অভ্যন্তরে সীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনায় ভারত জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে ভারত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে বলে জানা গেছে। নেটওয়ার্কটিকে বিস্ফোরক, আইইডিসহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে ভারত। বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, গত ২৫ এপ্রিল ভারতে প্রশিক্ষিত একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে একজন পাকিস্তানি নাগরিক। তার কাছ থেকে একটি আইইডি ও বাড়ি থেকে ভারতের তৈরি ড্রোন পাওয়া গেছে। উদ্ধারকৃত উপকরণের ফরেনসিক বিশ্লেষণে ভারতীয় সন্ত্রাসবাদের প্রমাণ মিলেছে। এটি যেকোনো স্বাধীন সংস্থা তদন্ত করতে পারে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন।

এমআর/টিএ


মন্তব্য করুন