© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আজ বাড়তে পারে তাপমাত্রা

শেয়ার করুন:
রাজধানীতে আজ বাড়তে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৭ এএম | ৩০ এপ্রিল, ২০২৫

<div><div>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় আজ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় আজ গরমের তীব্রতা বাড়তে পারে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

আরএ/টিএ

মন্তব্য করুন