© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল্লাহ সব দেখছেন তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র

শেয়ার করুন:
আল্লাহ সব দেখছেন তিনিই বিচার করবেন : ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২৫

<div><div>ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন আবেদন নামঞ্জু

ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ শুনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন, কাঁদতে কাঁদতে বলেন—‘আল্লাহ সব কিছু দেখছেন, তিনিই একমাত্র বিচার করবেন।’

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী রাজিব কুমারের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গত ৪ আগস্টের একটি ঘটনায় বিস্ফোরক আইনে শামীম ইসলাম ওরফে সিফান ঠাকুরগাঁও সদর থানায় ৭ অক্টোবর ২০২৪ একটি মামলা দায়ের করেন।

মামলা নম্বর ৪১১/২৪। এ মামলায় প্রধান আসামি করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অরুনাংশু দত্ত টিটোকে। এ ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের 
এই আইনজীবী আরও বলেন, সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা এই মামলায় গ্রেফতার আসামি। তিনি আগের সব মামলায় জামিনে থাকলেও এই মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে আজ দিনাজপুর কারাগার থেকে আদালতে তোলা হলে তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

তিনি বলেন, এই মামলায় আরও দুজন আসামিকে ঠাকুরগাঁও কারাগার থেকে তোলা হয়। তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরএ/টিএ

মন্তব্য করুন