ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
ছবি: সংগৃহীত
০৬:১২ পিএম | ৩০ এপ্রিল, ২০২৫
<div><div>রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভা
রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
এর আগে একই দিন দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন। আদালত তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছিলেন।
তবে বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া।
এসএস/এসএন