© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউপি চেয়ারম্যান-নিষিদ্ধ ছাত্রলীগ-শ্রমিক লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
ইউপি চেয়ারম্যান-নিষিদ্ধ ছাত্রলীগ-শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ পিএম | ০১ মে, ২০২৫

<div>ময়মনসিংহের নান্দাইলে ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউপি চেয়ারম্যান, নিষিদ্ধ ঘো...

ময়মনসিংহের নান্দাইলে ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউপি চেয়ারম্যান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাতে চেয়ারম্যানকে ময়মনসিংহ শহর ও অন্যদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার চেয়ারম্যান হলেন ইফতেকার মমতাজ খোকন (৫৫)। তিনি নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

অন্যরা হলেন রাজগাতি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম (৩০) ও খারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি কামাল হোসেন (৫৮)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে চেয়ারম্যান খোকনকে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলির একটি বাসা থেকে ও অপর দুইজনকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরআর/এসএন

মন্তব্য করুন