সাবেক কৃষিমন্ত্রীর পিএস আল-আমিন গ্রেফতার
ছবি: সংগৃহীত
১১:২২ পিএম | ০১ মে, ২০২৫
<div><div><div><div><div><div>বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড.
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী আল-আমিনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী এলাকায় শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন (৩৫) ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত আয়াত আলী মুন্সীর ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরমানুল কবির।
ওসি আরও জানান, গ্রেফতারের পর আল-আমিনকে শুক্রবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
এসএস