ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ, দুই যুবক আটক
ছবি: সংগৃহীত
০৩:০৬ এএম | ০২ মে, ২০২৫
<div><div><span>ঝালকাঠির নলছিটি উপজেলার ফুলহরি গ্রামে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভি
ঝালকাঠির নলছিটি উপজেলার ফুলহরি গ্রামে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিভিন্ন আকারের ১৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলহরি গ্রামে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯) নামের দুইজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গাঁজা চাষের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস