© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে প্রাণ হারালেন যুবক

শেয়ার করুন:
মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে প্রাণ হারালেন যুবক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৮ এএম | ০২ মে, ২০২৫

<div><div>মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়...

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ইমাম হোসেন নয়ন (২৫) নামে এক যুবকের। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার জামতলা গ্রামের বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গজারিয়ার গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

এর আগে বিকেল ৩টার দিকে, নয়ন নারায়ণগঞ্জ থেকে ৬-৭ জন বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় গোসলে নামেন। তবে সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরনজিত বলেন, “বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


এসএস

মন্তব্য করুন