সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
ছবি: সংগৃহীত
০৬:৫৬ এএম | ০২ মে, ২০২৫
<div><div>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট জে...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) ভোররাতে সিলেট নগরীর শেখঘাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
ওসি জিয়াউল হক জানান, “গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এসএস