গুচি-ডিওর-আইফোনের আসল মুখোশ খুলে দিল চীন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক চাঞ্চল্যকর তথ্য গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। চীন, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে আছে, এবার মার্কিন বিলাসবহুল ব্র্যান্ডগুলোর প্রকৃত উৎপাদন খরচ ফাঁস করে দিয়েছে। এই তথ্য প্রকাশের পর, গুচি, ডিওর, লুই ভিয়েত্তোর মতো নামকরা ব্র্যান্ডের দাম নিয়ে বিশ্বজুড়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে টিকটকে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, এসব বিলাসবহুল পণ্যের উৎপাদন খরচ আশ্চর্যজনকভাবে কম। যেমন, গুচির
একটি হ্যান্ডব্যাগ তৈরি করতে খরচ হচ্ছে মাত্র ২১ হাজার টাকা, অথচ সেটি বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৩০ লাখ টাকায়। ডিওরের একটি ব্যাগ তৈরি হচ্ছে মাত্র ৫ হাজার টাকায়, যার বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকার বেশি। এমনকি একটি আইফোন তৈরি করতে খরচ পড়ছে মাত্র ১২ হাজার টাকা, যা বাজারে বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকায়।

এই বিস্ময়কর ফাঁসের মাধ্যমে চীন শুধু উৎপাদন খরচের তথ্যই প্রকাশ করেনি, বরং একই ডিজাইন, প্রযুক্তি এবং উপকরণে তৈরি নামবিহীন বিকল্প পণ্য তৈরি করে নিজস্ব অনলাইন মার্কেটপ্লেসেও সেগুলো বিক্রি শুরু করেছে। এসব পণ্যের দাম মূল ব্র্যান্ডের তুলনায় প্রায় দশগুণ কম হলেও, মানের দিক থেকে তারা দাবি করছে এগুলো মূল ব্র্যান্ডের সমতুল্য।

বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ শুধু মার্কিন ব্র্যান্ডগুলোর বিক্রিতে প্রভাব ফেলবে না, বরং তাদের ব্র্যান্ড ভ্যালু এবং ভোক্তাদের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করবে। অনেকেই ভাবছেন, শুধু একটি নামের জন্য এত বেশি মূল্য দিয়ে পণ্য কেনা কতটা যৌক্তিক ছিল?

চীনের মতে, যুক্তরাষ্ট্র যে শুল্ক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে, এই তথ্য প্রকাশ তারই একটি পাল্টা কৌশল। এতে শুধু মার্কিন বাজারই নয়, বিশ্বব্যাপী ভোক্তাদের মনোভাবেও বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার পর বিশ্বজুড়ে কোটি কোটি ভোক্তা এখন চীনের এই নতুন উদ্যোগের দিকে মনোযোগ দিচ্ছে। দাম, মান ও ব্র্যান্ড- এই তিনের ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন সবাই।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026