© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা

শেয়ার করুন:
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪০ পিএম | ০২ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজশাহীতে হাসান আলী (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে

রাজশাহীতে হাসান আলী (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহত হাসান আলী রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।আহতের পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হাসান আলী নিজ বাড়িতে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে আনা হয়। তার ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কবজির রগ কেটে গেছে। এছাড়া একটি কানও কেটে গেছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।

তবে শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান ওসি।

 এমআর/টিএ


মন্তব্য করুন