© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমান্তে ২ কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী

শেয়ার করুন:
সীমান্তে ২ কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, ২ ভারতীয়কে আটক করল গ্রামবাসী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ০২ মে, ২০২৫

<div><div>দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় স...

দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে গ্রামবাসীরা।

শুক্রবার (২ মে) দিনাজপুর বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময়, ৩২০ মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনার প্রতিবাদে, নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে, তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ২ বাংলাদেশিকে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিএসএফকে।

এর আগে, এ বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।

এসএম/টিএ

মন্তব্য করুন