© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা কলেজছাত্রীর, মসজিদের ইমাম গ্রেফতার

শেয়ার করুন:
প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা কলেজছাত্রীর, মসজিদের ইমাম গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১১ পিএম | ০২ মে, ২০২৫

<div style="text-align: justify; ">সাতক্ষীরার তালা উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আ...

সাতক্ষীরার তালা উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলার কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার তুলি (১৭)। তিনি তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা কামরুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে ঘোনা জামে মসজিদের ইমাম মো. আমিনুর রহমানকে (২৫) ওইদিন রাতেই পাটকেলঘাটা থেকে গ্রেফতার করে পুলিশ। আমিনুর রহমান খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমান কয়েক বছর যাবৎ সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কাজ করছিলেন।

সম্প্রতি মসজিদের পার্শ্ববর্তী কলেজছাত্রী সানজিদা আক্তার তুলির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তুলি তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি প্রস্তাব প্রত্যাখান করে মসজিদের দায়িত্ব ছেড়ে চলে যান।

এ ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে তুলি। এক পর্যায়ে কেউ বাড়িতে না থাকার সুযোগে বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানের এক পাশে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহীনুর রহমান বলেন, ‘সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তুলির মরদেহ শুক্রবার বিকেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

তিনি জানান, তুলিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার বাবা ভ্যানচালক কামরুল ইসলাম মোড়ল বাদি হয়ে পেশ ইমাম আমিনুর রহমানের নাম উল্লেখ করে পেনাল কোডের ৩০৬ ধারায় বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের পর আমিনুর রহমানকে বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান আসামি আমিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছেন।

সাতক্ষীরার তালা আদালতের সরকারি নথি সংরক্ষণ কর্মকর্তা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আকিদুল ইসলাম জানান, বিচারক মাসুমা আক্তার আসামি আমিনুর রহমানকে শুক্রবার বিকেলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে শুক্রবার বিকেল পর্যন্ত আমিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য কোন রিমান্ড আবেদন পাননি তিনি।

আরএম/টিএ 



মন্তব্য করুন