ট্রাম্পের বার্তার পরই কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দাম বড় ধাক্কা খেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য ঘোষণা ও শুক্রবার প্রকাশিতব্য চাকরির প্রতিবেদনের প্রেক্ষিতে চাপ পড়েছে সোনার বাজারে। 

শুক্রবার  (২ মে ) সকালে এশিয়ার বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৩ হাজার ২৩৫ ডলারে। এটি গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও এশিয়ার কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। এর প্রভাবে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন। নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত সোনার প্রতি আগ্রহ কমেছে।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে অগ্রসর হচ্ছে তার প্রশাসন।

এ ছাড়া চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে বলেও খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব খবরে বাজারে স্বস্তির হাওয়া বইলেও, তার ছাপ পড়েছে সোনাের দামে।

ডলারের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রায় লেনদেন করা বিনিয়োগকারীদের কাছে সোনা এখন কম আকর্ষণীয়। ইউবিএস’র বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘বাজার এখন মনে করছে বাণিজ্য উত্তেজনা কমছে।

সেই সঙ্গে ফেডের নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগ কমেছে, যার ফলে নিরাপদ সম্পদের চাহিদাও কমে গেছে।’

তবে চূড়ান্ত চিত্র নির্ভর করছে আজ প্রকাশিতব্য এপ্রিল মাসের চাকরির প্রতিবেদনের ওপর। বিশ্লেষকেরা বলছেন, চাকরির খবরে যদি দুর্বলতা ধরা পড়ে, তবে ডলারের দাম কমতে পারে। এতে আবার বাড়তে পারে সোনার দাম।

এরই মধ্যে বুধবার প্রকাশিত মার্কিন জিডিপি প্রত্যাশার চেয়ে দুর্বল এসেছে, যা ফেডের নীতিতে হার কমানোর সম্ভাবনা তৈরি করেছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে শুক্রবার প্রকাশিতব্য এপ্রিল মাসের চাকরির (এসএফপি) প্রতিবেদনের ওপর।

বিশ্লেষকদের মতে, যদি ওই প্রতিবেদন দুর্বল আসে, তবে মার্কিন ডলারের দাম কমবে এবং এতে সোনার দাম আবারো ঘুরে দাঁড়াতে পারে।

আরএম/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026