© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

শেয়ার করুন:
কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ০২ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মে...

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (২ মে) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন প্রকল্পের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন বলেন, রাজনৈতিক কোন চাপ আসলে সেটি মোকাবেলা করতে হবে, তোষামোদি করা যাবে না। শক্ত ও কঠিন পদক্ষেপের বিষয়ে সরকার সহযোগিতা করবে।

জমির টপ সয়েল রক্ষায় তিনি বলেন, ফসলি জমির টপ সয়েল কাটা ও বিক্রি এবং ভূমিদস্যুদের কঠোরহস্তে দমন করতে হবে।

এ ছাড়া দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাজার অব্যবস্থাপনার কারণে সৃষ্ট যানজট নিরসনেরও নির্দেশনা প্রদান করেন তিনি।

পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে পুরোনো কাঠামো পরিবর্তন করা না গেলে আবারো স্বৈরাচার ফিরবে। চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মতপার্থক্য দূর করে একটা জাতীয় সনদ প্রণয়নে।

যার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে।’

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান প্রমুখ।

আরএম/টিএ 



মন্তব্য করুন