© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজতের মহাসমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

শেয়ার করুন:
হেফাজতের মহাসমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ এএম | ০৩ মে, ২০২৫

<div style="text-align: justify; ">নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম...

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত সমাবেশ চলবে।

এ উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে বিশালকার মঞ্চ তৈরি করা হয়েছে।

মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির নেতাকর্মীরা। এদিন ভোর থেকেই সমাবেশস্থলে দলে দলে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা।

এর আগে গত শুক্রবার (২ মে) বিকালে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার অনুরোধ জানিয়েছেন নেতারা। ঢাকার বাইরে থেকে আগতদের জন্য তিনটি নির্ধারিত পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের অনুরোধ জানানো হয়।

হেফাজতের চার দফা হলো—

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

এসএন 

মন্তব্য করুন