© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে ভাঙারির গোডাউনে আগুন

শেয়ার করুন:
টঙ্গীতে ভাঙারির গোডাউনে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ০৩ মে, ২০২৫

<div style="text-align: justify; ">গাজীপুরের টঙ্গীতে একটি ভাঙারির গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে

গাজীপুরের টঙ্গীতে একটি ভাঙারির গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা পাশের একটি স্কুল ও বাজার এলাকার কিছু দোকানে ছড়িয়ে পড়ে। বর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (০৩ মে) সকাল ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা গোডাউনটির মালিক গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন। তিনি কারখানার বর্জিত ভাঙারি ও অন্যান্য সামগ্রী ওই গোডাউনে জমা করতেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বর্তমানে গোডাউনটির দেখভাল করেন তার ভাই আলমগীর।

আগুনে পাশের একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে এবং বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ভাঙারি দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পরেছিল। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এফপি/টিএ   

মন্তব্য করুন