© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফতাব নগর হয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

শেয়ার করুন:
আফতাব নগর হয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ০৩ মে, ২০২৫

<div><div>প্রগতি সরণির যানজট কমাতে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর...

প্রগতি সরণির যানজট কমাতে বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

শনিবার (৩ মে) সরেজমিন পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, এই তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায় তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে। তা ছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার যানজট নিরসনের ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ।

এদিকে প্রগতি সরণির বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বসুন্ধরা, স্বদেশ ও অন্যান্য যেসব হাউজিং প্রকল্প আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ কর্মকর্তারা।

আরএ/এসএন

মন্তব্য করুন