ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ফায়ার ফাইটারের
ছবি : সংগৃহীত
০২:০৭ পিএম | ০৪ মে, ২০২৫
বিশ্ব ফায়ার ফাইটার দিবস আজ। এদিনেই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক ফায়ার ফাইটার। তার নাম মো. সজিবুল ইসলাম (২৩)। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। চট্টগ্রামের সন্দ্বীপ উজেলায় কর্মরত ছিলেন তিনি। নিহত সজিবুলের পাঁচ দিন বয়সী সন্তান রয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান জানান, ‘সকালে কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক সজিবুল নামে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন।
বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।’
আরএম/এসএন