© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

শেয়ার করুন:
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১১ পিএম | ০৫ মে, ২০২৫

<div><div>বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিতর্কিত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিতর্কিত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৫ মে) দুপুরে প্রশাসনিক ভবনের নিচ তলায় একদফা দাবিতে তারা কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, “টানা তিন সপ্তাহ আন্দোলন চললেও উপাচার্য একবারও তাদের সঙ্গে দেখা করেননি। তবে আন্দোলনের শক্তি ও যৌক্তিকতায় তিনি নৈতিকভাবে পরাজিত হয়েছেন।”

আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, “উপাচার্য মুচলেকা দিলে মামলা-জিডি তুলে নেয়ার কথা বলেছেন। কিন্তু কেউ সাড়া দেয়নি। মাসের বেশিরভাগ সময় তিনি ঢাকায় থাকেন, ক্যাম্পাসে থাকেন না। তিনি ফ্যাসিবাদ বপন করছেন।”

তারা আরও অভিযোগ করেন, “ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর মানবিক আবেদন পর্যন্ত উপাচার্য দেখেননি। অথচ দলীয়করণে তিনি মনোযোগী।”

পরে শিক্ষার্থীরা উপাচার্যবিরোধী স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।


এসএস/টিএ

মন্তব্য করুন