© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

শেয়ার করুন:
আজ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ০৬ মে, ২০২৫

<div style="text-align: justify;">বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত অভ্যর্থনা জানাবেন দলের নেতাকর্মীরা। ফলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত যানজটের আশঙ্কা করছে পুলিশ।

এমন পরিস্থিতিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ৬ ঘণ্টার জন্য মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সেতু বিভাগ সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে যানজট ও ভোগান্তির কথা বিবেচনা করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল ও অটোরিকশা এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে দেওয়ার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে পারবে এই দুটি যান। প্রতিটি যানের জন্য ২০ টাকা টোল দিতে হবে।

তবে মোটরসাইকেল ও অটোরিকশা চলতে দেওয়ার সিদ্ধান্তটি সাময়িক।

এসএন 

ঢাকা মহানগর পুলিশের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন