© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলেজছাত্র আসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

শেয়ার করুন:
কলেজছাত্র আসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ০৬ মে, ২০২৫

<div><div>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় স

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে. এম. শাহরিয়ার বাপ্পি শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশের আবেদনে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত চার দিন মঞ্জুর করেন।

এর আগে, ২৮ এপ্রিল হেনরীকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যা মঞ্জুর হয়।

উল্লেখ্য, গত ২৩ মার্চ নিহত আসিফ হোসাইনের মা আসমানী খাতুন সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হত্যা মামলা করেন। মামলায় জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম এবং অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি তানভীর শাকিল জয়, আব্দুল হাকিম, আব্দুর বারী ও খলিলুর রহমান শিরাজী।


এসএস/টিএ

মন্তব্য করুন